1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৩ আজাদ সভাপতি ও আলমগীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৩ আজাদ সভাপতি ও আলমগীর

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৫৫১ বার

নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৩ সালের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে ২০২২ সালের বিদায়ী কমিটির সভাপতি ও সম্পাদক। গতকাল সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদায়ি সভাপতি মোঃ রাকিল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। সাধারন সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনুর সঞ্চালনায় বক্তব্য দেন, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ,নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান,ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান আহমদ, বিজয়ের প্রতিধ্বনির পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, গ্লোবাল টিভির এম,এ আজিজ সেলিম,টিএইচও প্রতিনিধি ডাঃ রকিবুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য দেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী। আয়োজিত অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী কমটির সভাপতি রাকিল হোসেন ও সাধারন সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু আনুষ্টানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন নতুন কমিটির সভাপতি এম এ আহমদ আজাদ ও সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া নিকট। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সহ সভাপতি এম মুজিবুর রহমান, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ নাভেদ মিয়া,কোষাধ্যক্ষ মোজাহিদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য, এটিএম সালাম, মুরাদ আহমদ, অলিউর রহমান, শাহ সুলতান আহমদ,এম এ মুহিত, বিদায়ী কমিটির সভাপতি রাকিল হোসেন,বিদায়ী সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার,সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সাবেক অফিস সম্পাদক আকিকুর রহমান সেলিম, সাবেক যুন্ম সম্পাদক তোহিদ চৌধুরী, মানব কণ্ঠের মহিবুর রহমান , সাংবাদিক ফুয়াদ হাসান রাজন, অঞ্জন রায়,হাসান চৌধুরী, মোঃ আলাল মিয়া, মোফাজ্জল হোসেন সজীব, ইকবাল হোসেন তালুকদার, মোঃ সাগর মিয়া,সংবাদ পত্র এজেন্ট মুশাহীদ আলী ও মিয়াধন মিয়া প্রমুখ। সভায় নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে পরিচয় করে দেন নির্বাচনের সম্বনয়কারী হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান।
উল্লেখ্য,সমঝোতার ভিত্তিতে ২০২৩ সালে সভাপতি এম এ আহমদ আজাদ,সাধারণ সম্পাদক আলমগীর মিয়া এবং ২০২৪ সালের জন্য সভাপতি এম এ বাছিত, সাধারণ সম্পাদক সলিল বরন দাশকে নির্বাচিত করে পৃথক দুটো নির্বাহি কমিটি গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net