1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর বটতলায় দুর্বৃত্তের আগুনে পুড়ল মিনি ট্রাক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামপুর বটতলায় দুর্বৃত্তের আগুনে পুড়ল মিনি ট্রাক

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৩২৭ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলায় দুর্বৃত্তের আগুনে পুড়েছে সাধারন পরিবহনের চট্রমেট্রো ট-১১-৮৬৩১ নং এর একটি মিনি ট্রাক।

গত ২২ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নাপিতখালী বটতল আরিফ কোম্পানির ট্রাক টার্মিনাল সংলগ্ন
এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

পরিবারের আয়ের একমাত্র মাধ্যম মিনি ট্রাকটি পুড়ে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে পড়েছেন হতভাগ্য ওই গাড়ির মালিক পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের রশিদ আহমদের পুত্র তৈয়ব তাহের।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ডাম্পিং অবস্থায় মিনি ট্রাকটি বর্নিতস্থানে ছিল। কে বা কারা ঘটনারদিন সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন লাগিয়ে দেয়। প্রায় রাত ১০ টা নাগাদ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে তার ৮ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

এ ঘটনায় শনিবার (২৯ জানুয়ারী) দুপুরে ক্ষতিগ্রস্ত মিনিট্রাক মালিক ঈদগাঁও থানায় একটি সাধারন ডায়রী (জিডি নং-১১৭৯) দায়ের করেছেন। থানার এএসআই মোঃ আবদুর রশিদকে ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, সাধারন পরিবহনের একটি মিনি ট্রাক দীর্ঘদিন ধরে নাপিতখালী বটতল এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি, কোনো মাদকাসক্ত ব্যক্তি হয়তো সিগারেট আগুন ট্রাকের মধ্যে ফেলেছে। এ থেকে হয়তো অগ্নিকাণ্ড ঘটে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net