1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৪২ বার

চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির উদ্যোগে কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হেল্প সোসাইটির পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সাধারণ সম্পাদক ফারুক মজুমদার, সাংগঠনিক সম্পাদক রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান, দপ্তর সম্পাদক আবু বক্কর, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল সিয়াম, সহ-ব্লাড সম্পাদক সাকিব, প্রচার সম্পাদক আতিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফায়েজুল, সহ-অর্থ সম্পাদিক অর্পিতা শর্মা, প্রোগ্রাম বিষয়ক সম্পাদিক নাহিদা সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদিকা নুপুর। এ সময় অন্যান্যের মধ্যে জসিম, শাহাদাত, ইমা, মরিয়ম, আয়েশা, নাহিদা, রাহাদ, আরিফ, আরাফাত, সাজ্জাদ, মান্নানসহ চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির দায়িত্বশীল ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সভাপতি কাজী হৃদয় বলেন, সরকারি কলেজ হেল্প সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় এগিয়ে এসে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। এ সময় তিনি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net