1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এখনো কি শুনতে হবে, ‘আমরা প্রস্তুত’, ‘সবঠিক সবঠিক’ : সাজিদ হাসান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ 

এখনো কি শুনতে হবে, ‘আমরা প্রস্তুত’, ‘সবঠিক সবঠিক’ : সাজিদ হাসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৪০১ বার

#
খবরটা সেদিন সকালেই প্রথম পাই আমার বন্ধু মিডিয়া ব্যক্তিত্ব অলিদ তালুকদারের মাধ্যমে। ডা. মঈন আর নেই। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও হেরে গেল। মহান আল্লাহতা’য়ালা ওকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং ওর শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দান করুন।

আমি শোকাহত, বাকরুদ্ধ। ডা. মঈনের বয়স বড়জোর ৪৬ বৎসর হবে। সে ঢামেক এর কে৪৮ ব্যাচের ছাত্র। এই টগবগে তরুণ বিশেষজ্ঞ ডাক্তারের বাংলাদেশে আরো অনেক কিছু দেয়ার ছিলো। অথচ সে আজ নেই। আমরা জানি জন্ম, মৃত্যুর উপরে মহান আল্লাহ্ ছাড়া কারো হাত নেই। তারপরও কি আমরা আমাদের কিছু দায় এড়াতে পারি?

নিজের কর্মস্থল সিলেট মেডিক্যাল কলেজে উনি আইসিইউ পেলো না। ঢাকায় আসার জন্য এয়ার এম্বু্লেন্স পেলো না। শেষ পর্যন্ত নিজের চেষ্টায় একটি সাধারণ এম্বুলেন্সে করে ঢাকায় আসতে হলো। এই অবহেলা, তাচ্ছিল্যের জন্য আমি ধিক্কার জানাই দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিদের। মনুষ্যত্ব আজ পদদলিত। সামান্য মানবিকতাও আর অবশিষ্ট নেই কিছু মানুষের। ডা. মঈনের কষ্ট, তুচ্ছ তাচ্ছিল্যের বেদনার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। এই অবহেলার দায় কার?

কেন ডাক্তাররা পিপিএ পাবে না? এটা তাদের অধিকার। কেন সিলেটে আইসিইউ সাপোর্ট পেলো না? কেন সিলেটে করোনা রোগীর জন্য কোন আইসিইউ নাই? কেন সকাল থেকে বিকেল অব্দি সম্ভব সব রকম চেষ্টা করেও একজন ডাক্তার নিজেকে আইসিইউ সাপোর্ট দেয়ার জন্য ঢাকায় আনার কোনরকম সহায়তা পাবে না? ডাক্তার যদি নিজেকেই সাহায্য করতে না পারে তাহলে কিভাবে রোগীকে সাহায্য করবে যেখানে কর্তৃপক্ষ কোন রকম সহায়তাই করে নাই?

কেন ডেজিগনেটেড কোভিড হাসপাতালগুলোতে মাল্টি ডিসিপ্লিনারী এক্সপার্ট গ্রুপ দেয়া হয় নাই? অক্সিজেন পাইপ লাইন, এক্সরে মেশিন কেন কোভিড হাসপাতালগুলোতে সংস্থাপন করা হয়নি?

এখনও কি আমাদের শুনতে হবে, ‘আমরা প্রস্তুত’, ‘সবঠিক সবঠিক’! আর কতো তাজা প্রাণ ঝরে গেলে তারপর আমাদের বোধোদয় হবে? ডা. মঈন তোমাকে স্যালুট। তোমার আত্মার মাগফেরাত কামনা করছি।

লেখকঃ শোবিজ অভিনেতা ও মডেল শিল্পী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net