1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম বিভাগে চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ হলো নোয়াখালী ডিবি ইউনিট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিভাগে চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ হলো নোয়াখালী ডিবি ইউনিট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪৮৫ বার

মাহবুবুর রহমান : চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে ১১ জেলার মধ্যে ৯ ক্যাটাগরিতে চতুর্থ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী ডিবি ইউনিট ও অফিসার কামরুজ্জামান শিকদার ।

এ সময় সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নিকট হইতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেটসহ এপ্রিসিয়েশন গ্রহণ করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপক জ্যোতী খীসা ও ডিবির অফিসার কামরুজ্জামান শিকদার ।

পুরস্কাররি চট্রগ্রাম বিভাগে প্রতি মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলা ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক কর্ম মূল্যায়নের উপর চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে নয়টি ক্যাটাগরিতে নোয়াখালী জেলা সম্মান অর্জন করেছে।

এই ৯ টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ এএসআই হিসেবে সুধারাম মডেল থানার এসআই সাইফুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার হিসেবে সোনাইমুড়ী থানার এএসআই মো. আল-আমীন, শ্রেষ্ঠ ডিএসবি ওয়াচার হিসেবে এসআই মোঃ সাদ্দাম হোসেন ভূঁইয়া, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই জাকির হোসেন, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী হিসেবে এসআই সাঈদ মিয়া এবং হাতিয়া থানার এসআই হিসাবে ইকবাল হোসেন,শ্রেষ্ঠ ডিবি ইউনিট হিসাবে নোয়াখালী ডিবি ইউনিট । শ্রেষ্ঠ থানা হিসাবে নোয়াখালী সুধারম থানা এবং কাজী মোঃ আব্দুর রহিম সদর সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন, নোয়াখালী জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার পিপিএম ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net