ঢাকা   ০৭:৩৯:৩৩ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

 

রবিবার  সকালে শ্রীপুর  উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভায় মিলিত  হয়।

 

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারদীন মনির অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (গোরঙ্গ বিশ্বাস), আইসিটি অফিসার আহমেদ মাহাফুজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান  মোঃ মিজানুর রহমান মোল্লা  এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার যুব প্রতিনিধিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, “দক্ষ যুব সমাজ দেশের মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজকে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

 

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে  আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৭ জন উদীয়মান সফল উদ্যোক্তাদের  মাঝে ১,লক্ষ টাকা করে মোট ৭ লক্ষ টাকার  যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি