1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রেনে চেপে না ফেরার দেশে এক দম্পতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

ট্রেনে চেপে না ফেরার দেশে এক দম্পতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪৯৩ বার

বাড়ি ফিরতে ট্রেনে চেপেছিলেন মুজিবুর রহমান (৫০) ও তাঁর স্ত্রী কুলসুম আরা বেগম (৪৮)। কিন্তু তাঁদের ফিরতে হলো না ফেরার দেশে। গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত হন মুজিবুর–কুলসুম দম্পতি। তাঁরা উদয়ন এক্সপ্রেসের যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় নিহত ১০ জনের লাশ ব্রাহ্মণবাড়িয়ার বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাখা হয়। মা–বাবার মৃত্যুর খবর পেয়ে স্কুলমাঠে ছুটে এসেছিলেন দুই ভাই কাওসার (২৮) ও সবুজ (২৪)। এসে হাউমাউ করে কাঁদছিলেন তাঁরা।

মুজিবুর–কুলসুমের তিন ছেলের মধ্যে কাওসার বড়। সবুজ ঢাকায় একটি আইসক্রিম কারখানায় কাজ করেন। আর ছোট ছেলে ইয়াসিন (১৮)। তাঁদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উত্তর ইউনিয়নের রাজারগাঁও গ্রামে।

গতকাল মঙ্গলবার সকালে কাওসার বলেন, তাঁর মা–বাবা উদয়ন এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল থেকে চাঁদপুরে ফিরছিলেন। সোমবার রাত আটটার দিকে শ্রীমঙ্গল থেকে ট্রেনে চেপেছিলেন তাঁরা।

বলে চলেন কাওসার, রাত আটটার দিকে মায়ের সঙ্গে সর্বশেষ মুঠোফোনে কথা হয় তাঁর। মা বলেছিলেন, তাঁরা রওনা হয়েছেন। ছেলেকে দুশ্চিন্তা করতে বারণ করলেন। এর আগের দিন বাবার সঙ্গেও কথা হয়েছিল তাঁর। বাবা তাঁকে বলেছিলেন, মেজ ছেলে টাকাপয়সা বেশি খরচ করে ফেলেন। খরচাপাতি কমানোর জন্য বোঝাতে হবে তাঁকে।

কাওসারের চাচা আইয়ুব বলেন, তাঁদের চার ভাইয়ের মধ্যে মুজিবুর ছিলেন সবার বড়। তিনি ঢাকা থেকে প্রসাধনসামগ্রী কিনে শ্রীমঙ্গলে বিক্রি করতেন। ২৫ বছর ধরে শ্রীমঙ্গল স্টেশন এলাকার কাছে একটি বাসায় ভাড়া থাকতেন। আর ফেরি করে প্রসাধনসামগ্রী বিক্রি করতেন। স্ত্রী কুলসুম ও দুই ছেলে চাঁদপুরে গ্রামের বাড়িতে থাকতেন। এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে দেখা করতে শ্রীমঙ্গল গিয়েছিলেন কুলসুম। গতকাল তাঁরা দুজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net