1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিয়াজ আজ ২০০ টাকা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

পিয়াজ আজ ২০০ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪৪৬ বার

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক সপ্তাহ ধরে পিয়াজের বাজারে অস্থিরতা চলছে। এরই ধারাবাহিকতায় এবার পিয়াজের দাম কেজি প্রতি ডাবল সেঞ্চুরিতে গিয়ে ঠেকেছে। গতকাল বুধবার ঢাকার পাড়া-মহল্লার বাজার ও মুদি দোকানগুলোতে প্রতিকেজি দেশি পিয়াজ ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও আজ কোথাও কোথাও তা ২০০ টাকা দাম চাওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে এমন দৃশ্য দেখা মিলেছে।

তবে গতকাল বুধবারও কোথাও কোথাও দেশি পিয়াজ ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। বুধবার বিকালে মিরপুরের পীরেরবাগ কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, দেশি ক্রস জাতের পিয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এর থেকে বাছাই করা তুলনামূলক ভালো মানের পিয়াজের দাম চাওয়া হচ্ছিল প্রতিকেজি ২০০ টাকা।

এদিকে, পিয়াজের দাম বাড়ার সাথে সাথে পিয়াজের বিক্রিও কমেছে। কারওয়ান বাজারের এক মুদি দোকানি বলেন, দাম বাড়ার কারণে পিয়াজ বিক্রিও কমে গেছে। আগে দিনে ২০ কেজির মতো বিক্রি হলেও এখন ৭ কেজি পিয়াজও বিক্রি হয় না।

দাম বৃদ্ধি নিয়ে মিরপুর-১ নম্বরে পাইকারি আড়তদার মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, সত্যিকার অর্থেই বাজারে পিয়াজের প্রচুর সংকট রয়েছে। সেই কারণে সরকার নানা অভিযান চালানোর পরও, অনেক জেল-জরিমানা করার পরও দাম কমাতে পারেনি।

কয়েকদিন আগে ঘূর্ণিঝড়ের কারণে আমদানি করা পিয়াজ সরবরাহে সমস্যা হয়েছে। আর সেই কারণেই এখন বাজারের এই পরিস্থিতি।
জানা গেছে, সর্বশেষ পিয়াজের দাম বেড়েছে ঘূর্ণিঝড় বুলবুলকে ঘিরে। গত শনিবার বুলবুল আঘাত হানার একদিন আগে থেকে নতুন করে বাড়তে থাকে দাম। তার আগে খুচরায় পিয়াজের দাম ১১০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল। ঢাকায় পিয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারেও পিয়াজের সরবরাহে টান পড়েছে বলে সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net