1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে ১৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা, জনদূর্ভোগ চরমে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

মাগুরার মহম্মদপুরে ১৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা, জনদূর্ভোগ চরমে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৫৪৮ বার

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহ : মাগুরার মহম্মদপুর উপজেলার চর গয়েশপুর গ্রাম থেকে পাল্লা গ্রামের ১৫ কিলোমিটার রাস্তার জন্য প্রায় ৬০ হাজার মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিনই হাজার হাজার পথচারী, স্কুল, কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। দীর্ঘ পনের বছর চলাচলের কারণে একেবারই অনুপযোগী হয়ে পড়েছে রয়েছে রাস্তাটি।
রাস্তাটির কারণে এলাকাবাসীর জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় ৮০ ভাগ যায়গারই ইট উঠে গেছে। দেড়যুগ ধরে রাস্তাটিতে কোন সংস্কারের কাজ হয় নাই। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করণের দাবি এলাকাবাসীর থাকলেও তাদের ডাকে সাড়া দেননি কোন প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কেউ। যুগের পর যুগ ধরে শুধু মেপেইে আসছে, সংস্কারের বালাই নেই বলে রাস্তাটি এখন গ্রামবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে।সরেজমিন গিয়ে জানা যায়, পাল্লা, কোমরপুর, দাতিয়াদহ, হরিনাডাঙ্গা, রায়পুর, মাধবপুর, আকসার চর, চুড়ালগাতি, চর-পুকুরিয়া, চরসেলামতপুর, রঘুনাথপুর, বাবুখালী, গয়েশপুর, চর-গয়েশপুরসহ প্রায় ১৫-২০ গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

এছাড়া পার্শ্ববর্তী উপজেলার লোকজন এ রাস্তাটি দিয়ে যাতায়াত করে। সাইকেল, মোটরসাইকেল বা ভ্যান তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করার অনুপযোগী হয়ে গেছে। গ্রামের কোন কন্যার বিয়ে হলে অনেক দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে বরযাত্রীদের আসা যাওয়া করতে হয় এমনকি বাড়িঘর ফেলে রেখে অন্যত্র বিয়ের কার্যক্রম সম্পন্ন করতে হয়।

এছাড়া আবার কারো কারো বিয়ে ভেঙ্গেও গেছে বলে জানায় স্থানীয়রা। এসব এলাকার ছেলে-মেয়েরা ঠিকমত লেখা-পড়া করতে পারে না কারণ অনেক দূরে শিক্ষা প্রতিষ্ঠান, আবার অনেকেরই পড়া-লেখা বন্ধ হয়ে গেছে।

পাল্লা গ্রামের তৃষ্ণা রানীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী স্থানীয় পাল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়ালেখা করে, তারা জানায়, রাস্তার যে অবস্থা হয়েছে তাতে স্কুলে ও প্রাইভেট পড়তে যেতে মন চায় না। কারণ রাস্তা দিয়ে কোন যানবাহনই চলাচল না করায় পায়ে হেঁটে প্রতিদিনই স্কুল ও প্রাইভেট পড়তে যেতে হয়। মাঝে-মাঝে পড়ালেখা ছেড়ে দিতে মন চায়।

একই গ্রামের ওয়াজেদ আলি শেখ বলেন, রাস্তা দেখলে মনে হয় এলাকা ছেড়ে অন্যত্র ঘড়-বাড়ি বানায়। তিনি বলেন, প্রায় ১৫-২০ বার দেখেছি লোকজন এসে রাস্তা মেপে যাচ্ছে। কিন্তু সংস্কারের কোন কাজ হতে দেখলাম না এ যাবত। আমাদের দুঃখ কেউ বুঝলো না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরু মিয়া জানান, রাস্তাটার অবস্থা দীর্ঘদিন যাবত খারাপ। একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে গেছে রাস্তাটি। উপজেলা ইঞ্জিনিয়ার অফিসকে কয়েকবার বিষয়টি জানানো হয়েছে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী বিকাশ চন্দ্র নন্দি বলেন, রাস্তাটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অচিরেই সংস্কারের কাজ শুরু হতে পারে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net