1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুন্সিগঞ্জে বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা 

মুন্সিগঞ্জে বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার

রেজাউল করিম, শ্রীনগর: ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ১১ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছ ১৫ জন।
শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসষ্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত মুখী মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন ও চালকসহ ১১ জনই মাইক্রোবাসের যাত্রী। মাইক্রোবাস যাত্রীদের সবাই লৌহজংয়ের কনকসার থেকে কামরাঙ্গীর চরে বিয়ের বরযাত্রী হিসাবে যাচ্ছিলেন।
শ্রীনগর ফায়ারসার্ভিস স্টেশন সূত্রে জানাগেছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আ. রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪) ভাগনী তাবাসসুম(৫) ও অপর ভাগনী রেনু (১২) একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে অন্যান্যরা হলো মাইক্রোবাস চালক বিল্লাল (২৮), যাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০), তাহসান (৫), অপর অজ্ঞাত ২ জন ঢাকায় নেওয়ার পথে এম্বুল্যান্সে মারা যায়।
এঘটনায় আহত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net