1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২১ বার

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

 

চট্টগ্রামের চন্দনাইশে গরু লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিতে আসলে ডাকাতের গুলিতে গরুর মালিক নিহত হয়েছেন। তার নাম চন্দন দে (৭০)। আজ বৃহস্পতিবার ভোর রাতে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড বদুরপাড়াস্থ হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সেহেরী শেষে এলাকার মানুষ ঘুমিয়ে যাওয়ার পর একদল ডাকাত বদুরপাড়াস্থ হিন্দুপাড়ায় হানা দেয়। এসময় ডাকাতদল চন্দন দে’র গোয়াল ঘর থেকে ১টি এবং পার্শ্ববর্তী নিতু দে’র ঘোয়াল ঘর থেকে ২টিসহ ৩টি গরু লুট করে। এসময় গরুর মালিক চন্দন দে বাঁধা দিতে এগিয়ে আসলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চন্দন দে গুলিবিদ্ধ হয়। এসময় স্হানীয়রা চন্দন দে’কে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যান।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, বৃহস্পতিবার ভোর রাতে চোরেরদল বদুরপাড়ার হিন্দুপাড়া হানা দিয়ে গুরু লুট করে নিয়ে যাওয়ার সময় চন্দন দে তাদেরকে বাঁধা দিতে গেলে তারা তাকে গুলি করে ৩টি গরু নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে যায়। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net