1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার নাংগলকোট উপজেলার ফখরুল ইসলাম জসীম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার নাংগলকোট উপজেলার ফখরুল ইসলাম জসীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫০৫ বার

সাইফুল ইসলাম, নাঙ্গলকোট প্রতিনিধি: ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ‘কানেক্টিং ক্লাসরুমস’র অধীনে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) পেয়েছে দেশের ১৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে কুমিল্লা উপজেলার নাংগলকোট উপজেলার ১০ নং বড় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি।

কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম জসীম। সম্প্রতি রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে মান সম্মত শিক্ষা প্রদান, দেশীয় কৃষ্টি কালচারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন আন্তর্জাতিক কর্মকান্ড সফল ভাবে বাস্তবায়ন করায় এ পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরকারের শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এম পি) উপস্থিত ছিলেন ।

তাছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ, বাংলাদেশে নিয়োজিত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বর, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর (এডুকেশন) ডেভিড মেনার্ড এবং হেড অব স্কুলস মোশাররফ তানসেন।

তিনি নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যালয়ের সাথে শ্রেণি সম্পর্ক তৈরি করে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। জসীম ইতোপূর্বে কুমিল্লা জেলার প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম আইসিটি ফর এডুকেশন জেলা এম্বেসেডর নির্বাচিত, শিক্ষক বাতায়নের সপ্তাহিক সেরা কন্টেন্ট নির্মাতা, মাইক্রোসফট এক্সপার্ট এডুকেটর ২০১৯ সহ আরো কয়েকটি পদকেও ভূষিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net