1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আইজি প্রিজনকে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আইজি প্রিজনকে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৪৬৩ বার

জাফরুল আলম, ঢাকা : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আইজি প্রিজন বরাবর চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু সাক্ষাতের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পাঁচ জনের নামের তালিকার চিঠি নিয়ে যান। চিঠিটি গ্রহণ করেন এ.আই.জি প্রিজনস সুরাইয়া আক্তার। আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার সাক্ষাতকারের সময় চেয়েছে ঐক্যফ্রন্ট। সাক্ষাতের জন্য পাঁচ জনের নামের তালিকা দেয়া হয়েছে তাদের মধ্যে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নাম নেই।

সাক্ষাতের জন্য যাদের নামের তালিকা দেয়া হয়েছে তারা হলেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডি সহ সভাপতি তানিয়া রব। আবেদন পত্রে বলা হয়, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তার পরিপ্রেক্ষিতে বিগত ২১শে অক্টোবর ২০১৯, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের ৮ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দ সাক্ষাত করেন।

সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বিধায় অত্যন্ত মানবিক কারণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাতের সম্মতি জ্ঞাপন করেন। তার সূত্রমতে আগামী ১৮ অথবা ১৯ নভেম্বর বেগম খালেদা জিয়ার সাথে প্রথম পর্বে উল্লেখিত নেতৃবৃন্দ সাক্ষাত করতে আগ্রহী। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net