1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে সেফ ড্রিংকিং ওয়াটার স্টেশনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে সেফ ড্রিংকিং ওয়াটার স্টেশনের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৫০৩ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ জোন সেফ ড্রিংকিং ওয়াটার স্টেশনের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যকের ওয়াশইন প্রগ্রোমের উদ্দোগে প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানি ও স্বাস্থ্য সম্মত নিরাপদ আধুনিক স্যানিটেশন ব্যবস্থার জন্য প্রতিষ্ঠিত এ প্রগ্রোমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

এসময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী সফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার জয়নাব খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার আমিরুল ইসলাম, পিএ হাসান আলী ও শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক ওয়াশইন প্রগ্রোমের আওতায় ওয়াশ জোন, সেফ ড্রিংকিং ওয়াটার স্টেশন ও আধুনিক টয়লেট প্রতিষ্ঠিত করা হয়েছে। এর মধ্যে ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ৮টি ৩ কক্ষ বিশিষ্ট আধুনিক টয়লেট ও সেফ ড্রিংকিং ওয়াটার ব্যবস্থা চালু করা হয়েছে।
উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলাতানা ব্র্যাক ওয়াশের এ উদ্দ্যোককে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন ও ওয়াশ জোন সঠিক ভাবে ব্যবহারের গুরুত্বারোপ করেন। তিনি সরকারের পাশাপাশি ব্র্যাক ওয়াশ স্কুল পর্যায়ে এ ধরণের কার্যক্রমের উদ্যোগ নেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net