1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাজারীবাগে কলেজছাত্র আরিফুল হত্যায় জড়িত ১০ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

হাজারীবাগে কলেজছাত্র আরিফুল হত্যায় জড়িত ১০ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৪৩ বার

রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র আরিফুল ইসলাম (২০) হত্যা মামলায় গ্রেপ্তার ১০ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও হাজারীবাগ থানার পরিদর্শক কাজী শরীফুল ইসলাম সোমবার প্রথম আলোকে বলেন, আরিফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১০ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, কথা-কাটাকাটি ও হাতাহাতির জের ধরে কলেজছাত্র আরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। তবে হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজন পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাত আটটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধসংলগ্ন ষড় কুঞ্জ নতুন সেতুর কাছে আরিফুল তাঁর বান্ধবী সানজিদা আক্তারের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তখন স্থানীয় কয়েকজন যুবক তাঁদের উত্ত্যক্ত করতে থাকেন। এর প্রতিবাদ করেন আরিফুল। তখন স্থানীয় ২০ থেকে ২৫ জন যুবক লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আরিফুলকে কুপিয়ে জখম করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে হাজারীবাগ থানায় ১৯ জনের নাম উল্লেখ করে খুনের মামলা করেন।

পুলিশ ও আদালত সূত্র বলছে, মামলার পর হাজারীবাগ থানা-পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে ২ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে প্রত্যেক আসামিকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

১০ আসামি হলেন বরিশালের আগৈলঝাড়ার পশ্চিম রানতা গ্রামের মিরাজ (২২), বরিশালের গৌরনদীর পশ্চিম শাওড়া গ্রামের নয়ন (২৪), রবিউল আওয়াল (১৯), সাগর (২০) সজিব শরীফ (২২), বরিশালের বাকেরগঞ্জের কাজলাকাটি গ্রামের পারভেজ (২০), নড়াইলের নাড়াগাতির কান্দুরিয়া গ্রামের বেল্লাল হোসেন শুভ (২০), গাজীপুরের কাপাসিয়ার ইমন (১৯), চাঁদপুরের রবিউল আওয়াল-১ (১৯) এবং ঝালকাঠির নলছিটির মহিউদ্দিন বাবু (২২)।

হাজারীবাগ থানা-পুলিশ আদালতকে প্রতিবেদন দিয়ে বলছে, আরিফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। স্থানীয়ভাবে জানা যায়, আসামিরা দুর্ধর্ষ প্রকৃতির। তাঁদের সহযোগীরা এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে থাকে। এ ধরনের নৈরাজ্য সৃষ্টির পেছনে কোনো মদদদাতা আছে কি না, তা জানা দরকার।

পুলিশ কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি কাইয়ুম এখনো পলাতক। সেদিন আরিফুল ইসলামের সঙ্গে কাইয়ুমের প্রথম দ্বন্দ্ব তৈরি হয়। কাইয়ুমই তাঁর সহযোগীদের ডেকে এনে আরিফুল ইসলামকে হামলা করেন। যেসব আসামি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের বেশির ভাগ হাজারীবাগে ভাসমান।

নিহত আরিফুলের বাবা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিনা কারণে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তাঁর ছেলে খুব মেধাবী ছিলেন। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। তাঁর ছেলে খুনের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net