1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে পল্টন থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে পল্টন থানায় জিডি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫৭৩ বার

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. মেহেদী হাসানের বিরুদ্ধে এবার পল্টন থানায়ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ রোববার সাবেক এক ছাত্রলীগ নেতা এ জিডিটি (পল্টন থানা, জিডি নং-১১৮৩, তারিখ ১৬/১১/২০১৯) করেন।

জিডিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান পদ দিবে বলে পল্টন থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আল জাহিদের নিকট থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। কিন্তু সে তাকে নেতা না বানানোয় সেই স্ট্যাম্পগুলো ফেরত চাইতে গেলে মেহেদী তাকে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে এবং হত্যার হুমকি দেয়। তাই কাজী আল জাহিদ প্রাণ রক্ষায় পল্টন থানায় একটি জিডি করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেন্টু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘গতকাল বিকেলে জিডিটি দায়ের করা হয়েছে। জিডিতে পদ দেওয়া-নেওয়া নিয়ে দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে।’

এছাড়া যাত্রাবাড়ী থানায় দুটি এবং মুগদা থানায় একটি জিডি রয়েছে মেহেদী হাসানের বিরুদ্ধে। জীবনের নিরাপত্তা চেয়ে মেহেদী হাসানের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এক পদপ্রত্যাশীর মা জিডি করলে বিষয়টি ছাত্রলীগের নজরে আসে।

এদিকে মো. মেহেদী হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানা কমিটি গঠনের ক্ষেত্রে ‘পদ-বাণিজ্যে’র অভিযোগে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংগঠনটি কেন্দ্রীয় কমিটি। গত বুধবার ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net