1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৯ বার

২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮

মোঃ সাইফুল্লাহ,  মাগুরা প্রতিনিধি:

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” এ প্রতিপাদ্যে নিয়ে মাগুরার শ্রীপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর বাস্তবায়নে ও সহযোগিতায় শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিস চত্বরে রবিবার দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দেশের গ্রামীন ও প্রান্তিক জনগনের মাঝে চক্ষু রোগ একটি সাধারন সমস্যা, বিশেষত ৪০ বছর বয়সী অনেকেই প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখের ব্যথা ও অন্যান্য সমস্যায় ভোগেন। এসব সমস্যাগুলো সহজে সমাধানযোগ্য হলেও দারিদ্র্য, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার অভাবে অনেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। সময় মত চিকিৎসা না নিলে দৃষ্টিশক্তির অবনতি ঘটে যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিকর এ বিষয়টি অনুধাবন করেই ব্র্যাক মাইক্রোফাইন্যান্স মহতি এ উদ্যোগ গ্রহন করেছে।

ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরের তত্ত্বাবধানে এ সময় সকল রোগীর চক্ষু পরীক্ষা, প্রাথমিক চক্ষু সেবা প্রদান, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যাধুনিক মেশিনে চক্ষু পরীক্ষা করা এবং নিকট দৃষ্টি সম্পন্ন চক্ষু রোগীদের ডাক্তারের পরামর্শক্রমে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মাগুরা-২ অঞ্চল ফারহানা বিনতে সেলিম, ফরিদপুর ডিভিশনাল কোঅর্ডিনেটর সাউথ ইস্ট ডিভিশনের মো. জামির আলী, শ্রীপুর এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিরাজ আলী, শ্রীপুর সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ আনিছার রহমান, শ্রীপুর অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক এসসিডিপি মোঃ মতিয়ার রহমান, মাগুরা রিজিওনাল কোঅর্ডিনেটর সুনিল কুমার মিস্ত্রীসহ সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন স্তরের  কর্মকর্তা-কর্মচারীগণ।

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net