1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত, ওসিসহ আহত ৫, অস্ত্র ও গুলি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত, ওসিসহ আহত ৫, অস্ত্র ও গুলি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪৯২ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী পৌরসভায় সন্ত্রাসীদের সাথে গোয়েন্দা পুলিশ ডিবির গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ঘটনায় ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল (৩২) নামের এক মাদক কারবারি নিহত ও ডিবির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি চোরা ও তিনটি রামদা উদ্ধার করে।

বৃহস্পতিবার ভোরে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এরআগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে রেল লাইন সংলগ্ন পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ভান্ডারি রুবেল আইয়ুবপুর এলাকার আবুল কাশেম ভান্ডারির ছেলে।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, ডিবির ওসি কামরুজ্জামান সিকদার, উপ-পরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারি উপ-পরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ান্দা পুলিশের দেওয়া তথ্য মতে, বুধবার সন্ধ্যায় রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী ও মাদক কারবারি ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেলকে গ্রেপ্তার করে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবির) একটি দল। পরে তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও পাঁচ পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, নিহত সন্ত্রাসী রুবেল ভান্ডারির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net