ঢাকা   ০৪:০৯:০৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে একটি মাছের প্রজেক্টের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা প্রায় ১ লক্ষ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ছোট-বড় পোনা মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মুজিবুর রহমান।

 

 

রবিবার (২২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী মজিবুর রহমান। ক্ষতিগ্রস্ত পুকুরটি নোয়াগাঁও গ্রামের মজিব এগ্রো কেয়ার এন্ড ফিসারিজের আওতাধীন।

 

 

সরেজমিনে গিয়ে জানা যায়, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে  সুনামের সাথে এলাকায় ব্যবসা করে আসছে।  তিনি মজিব টেলিকম এন্ড জেনারেল ষ্টোর, মজিব এগ্রো কেয়ার এন্ড ফিসারিজের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। পারিবারিক ভাবে বর্তমানে এই ব‍্যবসার মালিক মজিবুর রহমান ও তার ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী কাউছার আলম । তাদের মাছের খামারের ব‍্যবসার উদ্দেশ‍্য দেশের আমিষের চাহিদা পূরণ ও স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি। মাছ চাষের মাধ্যমে দুই ভাই এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। মাছ চাষের মুনাফা দিয়ে দুই ভাই যৌথভাবে এলাকায় সামাজিক ও মানবিক কাজ করছেন।

 

 

ভুক্তভোগী মজিবুর রহমান জানান, দুটি সন্দেহজনক রাজনৈতিক দল ক্ষোভের কারনে আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্থ করছে । তারা গত ১০ই নভেম্বর ২০২৫ সালে  আমাদের বসতবাড়িতে আগুন জ্বালিয়ে ঘরবাড়ি  পোড়ায় এবং এই পর্যন্ত তিনবার আমার মৎস খামারে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে ।

 

 

এবার পুকুরে থাকা প্রায় ১ লক্ষ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ছোট-বড় পোনা মারা যায়। এ ঘটনায় তার প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া কয়েক দিন আগেও তার মাছের প্রজেক্ট থেকে চারটি মোটর ও তার চুরির ঘটনা ঘটে।

 

 

তিনি আরও বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগে গড়ে তোলা মাছের প্রজেক্টে এমন ক্ষতিসাধনে আমরা দিশেহারা। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

 

এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত মজিবুর রহমানকে সান্ত্বনা দেন।

 

 

এ সময় স্থানীয় বাসিন্দা ইয়াছিন মিয়া বলেন, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে মাছ চাষ করে আসছেন। তার এই প্রজেক্টে কাজ করে কয়েকটি পরিবার জীবিকা নির্বাহ করেন । একটি গোষ্টি তার বড় ভাই কাউছার আলম এর সাথে শত্রুতার কারণে মাছের খামারে বিষ প্রয়োগ করে বলে সন্দেহ করেন।

 

 

তিনি আরও বলেন, আমাদের গ্রামে অনেকেই মাছ চাষের সঙ্গে জড়িত। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে একজন মৎস্যচাষি যেমন আর্থিকভাবে ধ্বংস হয়ে যাবেন, তেমনি স্থানীয়ভাবে কর্মসংস্থান ও মাছের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

 

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুকুরে বিষ প্রয়োগের অভিযোগের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের যথাযথ তদন্ত ও পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি