https://www.dailyshamolbangla.com/
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে জামিল খাঁন পরাগ এবং সাধারণ সম্পাদক পদে মো. সামছুদ্দিন রাজু নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিউ মার্কেটের তৃতীয় তলায় বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
সভাপতি পদে জামিল খাঁন পরাগ (চেয়ার) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রায়হান উদ্দিন (ছাতা) পেয়েছেন ৫৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. সামছুদ্দিন রাজু (গোলাপ ফুল) ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কুদ্দুছ (আম) পেয়েছেন ৪৬ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে মো. সোলায়মান (ময়ূর) ৭৬ ভোট, সহসাধারণ সম্পাদক পদে মো. এমাম উদ্দিন (বই) ৭৫ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. সালাহ উদ্দিন (কলস) ৭৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. তারেক হাসান (চশমা) ৭৮ ভোট, প্রচার সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম (খেজুর গাছ) ৯৫ ভোট, ধর্মবিষয়ক সম্পাদক পদে মো. ইউসুফ ভূঁইয়া (ঈগল) ১০৭ ভোট এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান (মাইক) ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্যের তিনটি পদে আলমগীর হোসেন (টেবিল) ৮১ ভোট, মো. রাসেল (একতারা) ৭৭ ভোট এবং মনির হোসেন (জগ) ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে মনির হোসেনের প্রাপ্ত ভোটের সংখ্যা জানা যায়নি।
নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মো. আল মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রিসাইডিং অফিসার আলতাফ হোসেন, নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. ইউসুফ, বেলাল হোসেন মানিক, মুনছুর আহম্মদ, ডা. মাকসুদুর রহমান ভূঁইয়া, ফখরুল ইসলাম খোকন ও হারুন অর রশিদ।