1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পেঁয়াজ কিনতে টিসিবির লাইনে মেয়র আরিফ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

পেঁয়াজ কিনতে টিসিবির লাইনে মেয়র আরিফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৫০৭ বার

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের খোলাবাজারে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।সোমবার (১৮ নভেম্বর) সিলেটের কিন ব্রিজ পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রির অস্থায়ী কেন্দ্রের লাইনে দাঁড়ান মেয়র আরিফ।এসময় তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধারণ মানুষের কাতারে এসে পেঁয়াজ কিনতে আসা তার প্রতীকী প্রতিবাদ।এসময় তিনি পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান।উল্লেখ্য, গত শুক্রবার (১৫ নভেম্বর) সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব-৯ পরিচালিত একটি অভিযানে এক ট্রাক পেঁয়াজ উদ্ধার করা হয়। পেঁয়াজগুলো ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পিয়াজ জব্দসহ দুইজনকে আটক করা হয়। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ৭ হাজার ২শত কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।পরে এই পেঁয়াজগুলো প্রথমে নিলামে ওঠানোর কথা থাকলেও পরবর্তীতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করার সিদ্ধান্ত হয়।এদিকে, সোমবার সকাল ১০টা থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাস পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে পেঁয়াজ বিক্রির পয়েন্টগুলো। এসময়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।টিসিবি সিলেটের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। আমাদের ডিলার সরকার নির্ধারিত মূল্যে নগরের ৩টি পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net