ঢাকা   ১১:০৮:১৫ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ডে গাংচর রোডে একটি ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভবনটিতে বর্তমানে পাঁচটি পরিবার বসবাস করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, কোনো ধরনের ভিত্তিকাঠামো (ফাউন্ডেশন) ছাড়াই ভবনটি তিনতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তবে ভবনের মালিকের দাবি, ইঁদুরে মাটি সরিয়ে ফেলার কারণেই ভবনে এই তির্যক ফাটল দেখা দিয়েছে।

 

 

স্থানীয় প্রতিবেশী ও ভবনে বসবাসরত ভাড়াটিয়াদের অভিযোগ, বাড়ির মালিক আকতার হোসেন ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। উল্টো চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দোকান ও বাসা ভাড়া দিয়ে মানুষের জীবনকে বিপন্ন করছেন।

 

 

ভবনটির বর্তমান অবস্থা সম্পর্কে ৫ নং ওয়ার্ডের পানপট্টি রোডের বাসিন্দা ও বাড়ির মালিক আকতার হোসেন জানান, ২০১৫ সালে তিনি এই ভবনটি নির্মাণ করেন। তার দাবি, “ইঁদুর নিচের মাটি সরিয়ে ফেলায় ভবনে কিছুটা তির্যক ফাটল ধরেছে। তবে এতে মানুষের কোনো ক্ষতি হবে না। যদি কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার আমি নেব।” একই সাথে তিনি দাবি করেন, তার ভবনের ৬ তলা পর্যন্ত পৌর অনুমোদন রয়েছে এবং ভবনটি ৭০ ফিট পাইলিং করে ফাউন্ডেশন দিয়েই তৈরি করা হয়েছে।

 

 

এই বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন জানান, লিখিত অভিযোগ পেলে দ্রুত সেখানে প্রতিনিধি পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে জননিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি