https://www.dailyshamolbangla.com/
ফতেপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ সহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
মন্ত্রী এসময় ক্ষতিগ্রস্তদের সহানুভূতি জানান এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে আজ শনিবার (৭ নভেম্বর) এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মুমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুছা, যুব সংগঠক রেজাউল করিম বাবু, স্থানীয় ইউপি সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাহায্য পাড়া এলাকায় গতকাল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় একটি বসতঘর। এতে কেউ হতাহত না হলেও আসবাবপত্রসহ পুরো বাড়ির কিছুই রক্ষা করতে পারেনি ভুক্তভোগী পরিবার দুটি।