1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পেঁয়াজ নিয়ে ধাক্কাধাক্কি, পুলিশের ‘মিস ফায়ারে’ নারীসহ গুলিবিদ্ধ ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

পেঁয়াজ নিয়ে ধাক্কাধাক্কি, পুলিশের ‘মিস ফায়ারে’ নারীসহ গুলিবিদ্ধ ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৬৬ বার

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে সোনার দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের এই দাম দেশের ইতিহাসে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সীমিত আয়ের মানুষ বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন। তুলনা করলে দেখা যাচ্ছে, ১ কেজি পেঁয়াজ কিনকে একজন কৃষককে বিক্রি করতে হচ্ছে ২০ কেজি (আধা মণ) ধান। এই যখন অবস্থা তখন অনেকেই ন্যায্য দামে পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ বাজারে। আর তাতে ঠেলাঠেলি ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হচ্ছে টিসিবির গাড়ি ঘিরে।

ঠিক এরকমই এক পরিস্থিতিতে সিলেটের বিকাবিবাজারে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কির সময় পুলিশের ‘মিস ফায়ারে’ নারীসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ পথচারী চন্দ্রকান্ত সিংহকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতে গুলি লেগেছে। তবে এখনও গুলিবিদ্ধ নারীর পরিচয় জানা যায়নি।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় হুড়োহুড়িতে আরও বেশ কয়েকজন আহত হন।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রিতা আক্তার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net