1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪২১ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে আবেদন করা কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু করেছে খাদ্য বিভাগ।
মঙ্গলবার সকালে সদর উপজেলা খাদ্য গুদামে এ ধান ক্রয়ের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য পরিদর্শক নুর-উন নবী, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমানসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।
অপর দিকে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুর খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্ভোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম। এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল ইন্সপেক্টর জিন্নাত জাহান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছদর উদ্দিন প্রমুখ।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে এ্যাপসের মাধ্যমে প্রায় সাড়ে ১১ হাজার কৃষক আবেদন করেন।
এর মধ্যে ২১’শ ২৮ জন কৃষকে ‘কৃষকের এ্যাপস’ মাধ্যমে লটারী করে নির্বাচিত করা হয়। ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষকদের কাছ থেকে এ ২৬ টাকা কেজি দরে ২৭’শ ৬১ মেট্টিকটন ধান ক্রয় করা হবে। এ ক্রয় অভিযান চলবে আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net