1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৭ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ:
“মানবাধিকার সুরক্ষায় তারুন্যের অভিযাত্রা” এই শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে বাংলাদেশ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন, প্রতিভাস, এন.পি.এস, ও দীপায়ন সাংস্কৃতিক একাডেমী অংশ নেয়। মঙ্গলবার সকালে শহরের রফি টাওয়ারের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন জেলা শাখার সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের আসকের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সাগর, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড ওয়াশিকুর রহমান, এনপিএস এর সভাপতি মুক্তিযোদ্ধা ইউনুচ আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বিএম রাজিব হাসান রাজু, প্রতিভাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুস সাকিব, দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন, অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্তাবধানে ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর ও হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু।
সে সময় বক্তরা, মানবাধিকার সুরক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net