1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ইউপি সদস্যের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

নোয়াখালীতে ইউপি সদস্যের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৫ বার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার
ছয়ানী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ইকবাল
হোসেনের মুক্তির দাবীতে এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত
করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার
কয়েকশ নারী ও পুরুষ।
সকালে ছয়ানী বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এ সময়
উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি
অহিদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক মেহেদি হাসান
মিঠু, উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক মশিউর
রহমান রাকিব, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন
সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, ছয়ানী ইউপির ৮নং ওয়ার্ড
সদস্য শাহাব উদ্দিন, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ,
৭নং সদস্য নিজাম উদ্দিন, ৯নং সদস্য আব্দুল ওয়াদুদ, ১,২,৩
ওয়ার্ড মহিলা সদস্য বিলকিছ আক্তার, ৪,৫,৬ মহিলা সদস্য
লাকি বেগম, ৭,৮,৯ ওয়ার্ড সদস্য আমেনা বেগম সহ
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, ইউপি সদস্য ইকবাল হোসেন
বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তার
বিরুদ্ধে ইতোপূর্বে থানায় কোনো মামলা নেই।
বর্তমানে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।তিনি ছয়ানী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য,
নিত্যানন্দপুর মহিলা আলিম মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য,
ইউনিয়ন আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক,
পূর্ব খালিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,
খালিশপুর জামে সসজিদের সহ সভাপতি সহ বিভিন্ন
সামাজিক কাজের সাথে জড়িত। মানববন্ধন ও বিক্ষোভ
মিছিল থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে মুক্তি দাবী
জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net