ঢাকা   ০৯:২৭:০৬ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা

অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘রোডস স্কলারশিপ’ অর্জন করেছেন কুমিল্লার কৃতী সন্তান মোসা. ফারহানা আক্তার। তাঁর এই অসামান্য সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক, স্বজন ও এলাকাবাসী। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের ফুলতলী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে এক অনাড়ম্বর পারিবারিক সংবর্ধনার আয়োজন করা হয়। ফারহানা কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

 

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোসা. ফারহানা আক্তার বলেন, “অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রোডস স্কলারশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্পূর্ণ অর্থায়িত (ফুল ফান্ডেড) আন্তর্জাতিক বৃত্তি। আমার এই অর্জনের পেছনে স্বামীর নিরন্তর অনুপ্রেরণা, শ্বশুরবাড়ির সবার সার্বিক সহযোগিতা, মা-বাবার ত্যাগ ও দোয়া এবং শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা জড়িয়ে আছে।”

 

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান উজ্জ্বল ফারহানা এর আগে চারটি আন্তর্জাতিক পুরস্কারসহ মোট ১৩টি সম্মাননা অর্জন করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প নিয়ে বড় পরিসরে কাজ করতে চাই। অর্জিত জ্ঞান দিয়ে নিজেকে দেশ ও সমাজের কল্যাণে উৎসর্গ করাই আমার মূল লক্ষ্য।”

 

ফারহানার সাফল্যে গর্বিত তাঁর শৈশবের বিদ্যাপীঠ কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বসার, সাবেক প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ এবং জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, “ফারহানা আমাদের গর্ব। স্কুলজীবন থেকেই সে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ছিল এবং বহু পুরস্কার অর্জন করেছে। শিল্পের সূক্ষ্ম নান্দনিকতা ও বিজ্ঞানের বিশ্লেষণী মনন—এই দুইয়ের অপূর্ব সমন্বয়ে ফারহানা গ্রামীণ নারী শিক্ষার এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।”

 

ফুলতলী ‘জাপানি বাড়ি’তে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, বাংলা সাহিত্যের সহকারী অধ্যাপক নাছরিন আক্তার, সুবর্ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছরিন আক্তার, প্রকৌশলী মো. সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন শামীম, গ্রাম সর্দার আজিম উদ্দিন মজুমদার, আবুল কালাম, নাছিমা আক্তার, শিক্ষক রকিবুল ইসলাম মজুমদার, শিক্ষক সোনাতন শাহ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও ডা. সাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে ফারহানাকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি