https://www.dailyshamolbangla.com/
জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা’ শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন লাভ করে।
বিবৃতিতে দেখা যায়, আগামী এক বছরের জন্য নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান অন্তর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হেদায়েতুল্লাহ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জহির আহমেদ আবির, মুখ্য সংগঠক ইসমাইল হোসেন সজিব,সিনিয়র সংগঠক শাহাদাত শিপনের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে সাইফুল ইসলাম রাকিব, মামুন নায়েক, মাওলানা তামিম উদ্দিন আজহারি, মেহেদী হাসান অপু, মোহাম্মদ শাহরিয়ার খান, জুবায়ের হোসেন হৃদয়, মো: সুমন উদ্দিন, মুফতী নাজমুদ্দীন ফারাবী, মনি আক্তার, মহব্বত হোসেন, মো: রায়হান (আপিক), সাকিনা আঞ্জার আরজু, মাকছুদুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, আব্দুর রহমান এবং হাসান মাহমুদ দুর্জয়।
যুগ্ম সদস্য সচিব হিসেবে আবুল ফারাহ রাজু, ইরিনা জাফরিন, রাহাত আরাফাত সাব্বির, হৃদয় আহমেদ, ইয়াছিন আরাফাত তুষার, মোহাম্মদ সিয়াম, হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা, শামীম উদ্দিন শাওন, আব্দুর রহমান, মাহবুবুর রহমান মাহিন, রিতা বিনতে আলমগীর, মাহমুদুল হাসান অনিক, নাহিদা সুলতানা, তরিফুল ইসলাম তুহিন, তানজিন শাকিল, আশরাফ উদ্দিন সামি, নুরুন নবী সোহেল এবং ইলিয়াস মামুনের ঘোষণা করা হয়।
জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার ৭১ সদস্যের কমিটিতে রয়েছে মো: নাহিদুল ইসলাম, জিল্লুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, ফাহমিদুল ইসলাম মাহিন, ইবনে হোসেন লাবিব, আজহারুল ইসলাম, সাজ্জাদ মাহমুদ, ইঞ্জিনিয়ার শাখাওয়াত শাকিল, ওয়াহিদুল ইসলাম রায়হান, শাহরাজ উদ্দিন, মো: মাজহারুল ইসলাম ফাহাদ, জমির হোসেন, ফাহাদ হোসেন সায়েম, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ উল্লাহ, নাহিদ উদ্দিন, আয়মান সাদিক নোমান, আবদুল্লাহ আল নোমান, মাকছুদুর রহমান, মাহমুদুল হাসান অনিক, মোহাম্মদ শান্ত, রাফিকুল ইসলাম সাজিদ, আকলিমা আক্তার, রাকিবুল ইসলাম রাকিব, মো: আশিকুর রহমান, মো: মনির হোসেন রাকিব, নুর হোসেন, মাওলানা শায়ের, মোহাম্মদ রুবেল এবং আলমগীর হোসেন।