1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী বেগমগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

নোয়াখালী বেগমগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৩ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

এ ঘটনায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভুক্তভোগী মুনীর হোসেন ফাহিম (১৭), আটককৃত ৫জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

কিশোর গ্যাংয়ের আটককৃত সদস্যরা হলেন, বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের আশ্রাফ উদ্দিন (১৭), একই ইউনিয়নের আলী আহম্মদ সজীব, শরীফপুর ইউনিয়নের মো.ইউনুছ হোসেন (১৭), একই ইউনিয়নের এমরান আলী জিসান (১৬), ও মাকসুদুর রহমান (২১)।

এর আগে, সোমবার রাত ১২টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসনহাট বাজার সংলগ্ন তালতলা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বেগমগঞ্জ থানার (এএসআই) ইসমাইল হোসেন আটকৃতদের থানার নিয়ে আসে।

ভুক্তভোগী ফাহিম জানান, আটকৃত কিশোর গ্যাংকের ৬ সদস্য গতকাল রাত ১২টার দিকে বাড়ি যাওয়ার পথে তাকে গতিরোধ করে তার ব্যবহৃত মুঠোফোন,টাকা ছিনিয়ে নেয়। পরে তার শৌর চিৎকারে স্থানীয় এলাকাবাসী কিশোর গ্যাংয়ের ৫ ছিনতাইকারী সদস্যদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া আরেক কিশোর গ্যাংয়ের সদস্যকে তার বাবা আ’লীগ নেতা হওয়ায় কতিপয় ব্যক্তি এলাকাবাসীর কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে এ কিশোর গ্যাং এলাকায় অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। এ ঘটনায় আটককৃত ৫জন সহ অজ্ঞাত ২জনকে আসামী করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net