https://www.dailyshamolbangla.com/
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পাচ্ছেন হাজারো শত মানুষ! সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জাতীয় তরুণ সংঘ সব্দালপুর ক্লিনিকের নিজস্ব উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্যাম্প পরিচালনায় রয়েছেন ক্লিনিকের পরিচালক মোঃ জিল্লুর রহমান। ডাঃ শামসুজ্জামান জোহা (পল্লী চিকিৎসক) এবং মোছাম্মৎ লিমন (সেবিকা) এর সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে প্রেসার, ডায়াবেটিস, সর্দি-জ্বর, চর্মরোগসহ বিভিন্ন ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
পাশাপাশি সুলভ মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে প্রেসার মাপাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।
গত ১৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ থেকে এই ক্যাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব্দালপুর ইউনিয়ন তথা জেলাব্যাপী এই কার্যক্রম চলবে। সবার সহযোগিতা পেলে আগামীতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্যাম্পের পরিচালক মোঃ জিল্লুর রহমান ।