ঢাকা   ০৬:৩১:৪৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৯৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ৯৫০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পানগুছি নদীর বাড়ইখালি ঘাট এলাকায় রাখা এমভি প্রিন্স অব বঙ্গতরি নামের একটি কার্গোতে অভিযান চালিয়ে এদের আটক করে র‍্যাব-৬। আটককৃতদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতরা হলেন, সিরাজ, মুসলিম ও ফারুক । তবে তাৎক্ষনিকভাবে এদের পরিচয় জানাতে পারেনি র‍্যাব।র‍্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. শাহিনুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। আমরা কার্গোটিকেও জব্দ করেছি। কার্গোটি ফ্লাই এ্যাশ নিয়ে পানগুছি নদী দিয়ে মোংলা থেকে ঢাকায় যাচ্ছিল। উদ্ধারকৃত মালামাল মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি