ঢাকা   ০৫:৪১:৫০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

বিরোধের জের ধরে ২ জনকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সোনাইমুড়ীতে জমির

মাহবুবুর রহমান: নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে চনগাঁও গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অধের মাথা নামক জায়গার সালা উদ্দিনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, বজরা ইউনিয়নের চনগাঁও গ্রামের মফিজ উল্যার ছেলে প্রবাসী শামসুল আলম (৩২), আবদুল মালেক (৪০)। আহত দুই ভাই বর্তমানে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

হামলার শিকার দুই ভাই জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার রুহুল আমিন (৪৫), নুরুল আমিন (৫০)’র নেতৃত্বে কবির ,সুমন,জামাল,রনি, জনি আমাদেরকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ জানান, এ বিষয়ে আমি শুনেছি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি