1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্য রিমান্ডে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

নোয়াখালীতে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্য রিমান্ডে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪০২ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীতে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্যকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।

সোমবার দুপুর ২টার দিকে আটকৃতদের সদর ম্যাজিস্ট্রেট আদালতে উঠানো হয় । এন্টি টেররিজম ইউনিট ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নোয়াখালীতে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্যকে রোববার (৮ ডিসেম্বর) রাতে এন্টি টেররিজম ইউনিটের টিম ইনচার্জ সাজ্জাদ হোসেন নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সদর উপজেলার ৩নং নোয়ান্নাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিট।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী সদরের পূর্ব দূর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো.নুর আলম’র ছেলে মো. আবদুল্ল্যাহ কবির (২৫), হুমায়ন কবির’র ছেলে আরিফ হোসেন হৃদয় (২৩), কামাল উদ্দিন’র ছেলে আনোয়ার হোসেন (২০)।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু বই ও প্রচারণা সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানান, এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান ।
পরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net