1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার লালমাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

কুমিল্লার লালমাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৮ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিলা জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিন ইউপির হরিশ্চর নিশ্চন্তপুর নামক স্থানে নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী উপকুল(ঢাকা মেট্রো-ব ১৫-৪০০৫)বাসের সাথে কুমিল্লা থেকে ছেড়ে আসা ময়দাবাহী ট্রাক ঢাকা মেট্রো-ট ১৬-৫৯৭৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছে এবং ছোট একটি শিশুকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু বরন করেন।

মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৫ ঘটিকার সময় এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। উপকুল (ঢাকা মেট্রো-ব ১৫-৪০০৫)বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিলো বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।বাসের সব কয়জন যাত্রীই মোটামুটি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও গুরুত্বর আহত হয়েছেন প্রায় ১৫ জন।

এই দিকে খবর পেয়ে লালমাই থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ ও লাকসাম থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে বাস ও ট্রাকটি উদ্ধারের কাজ চালাচ্ছেন।

ট্রাকটি কুমিল্লার ইপিজেড থেকে নোয়াখালী যাওয়াকালে হরিশ্চর বাজার থেকে প্রায় ৫০ মিটার উত্তরে সামনে ডান চাকা ব্লাষ্ট হয়ে অপরদিক থেকে আসা উপকুল বাসটিতে ধাক্কা মারলে সাথে সাথেই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খালি মাঠে পড়ে যায়।

বাসটির হেলপার নিজে বাঁচার জন্য গাড়ি থেকে ঝাঁপ দিলে বাসটি উলটে হেলপারের গায়ের উপরেই পড়ে যাওয়াতে ঘটনাস্থলেই নিহত হয়।

এইদিকে লালমাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি লাশও দেখতে পাই নাই বা কোন আহতদের কাউকেই দেখতে পাইনাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, আহতদের লাকসাম সহ বিভিন্ন জায়গায় নিয়ে গেছে চিকিৎসা করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net