1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৬ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহে মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রশিক্ষণ শুরু হয়।
কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচীর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১১ জানুয়ারী পর্যন্ত। মাসব্যাপী এ প্রশিক্ষণে সদর উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদাণ করবেন বাংলাদেশ হকি ফেডারেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক জামাল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net