1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধুলার যন্ত্রণায় অসহায় পৌরবাসী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

ধুলার যন্ত্রণায় অসহায় পৌরবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৭ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :
নাঙ্গলকোট পৌরসভা আধুনিক ও উন্নত পৌরসভার মধ্যে একটি দৃষ্টান্ত,যা চোখে পড়ার মত উন্নয়ন।
কিন্তু এর মধ্যে নাঙ্গলকোট-লাকসাম রোড়ের কাজটি হচ্ছে হবে বলে বলে বছর পার হয়ে যাচ্ছে,এরপরও কাজটি শেষ করা হলো না,রাস্তার পাশে বালু দিয়ে ভরাট করে রেখেছে অনেকদিন,এর ফলে বাতাসের সাথে ও যানবাহন চলাচলের সাথে ধুলো উড়তে থাকে,
এতেকরে জনসাধারন,ব্যবসায়ী,পথচারী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা এবং স্বাস্হ্যের ক্ষতি হচ্ছে।
ছড়িয়ে পড়ছে নানা রোগব্যাধি

খোঁজ নিয়ে জানা গেছে, ধুলার রাজত্বে পৌরবাসী অসহায়। একদিকে বেড়েছে ভোগান্তি অন্যাদকে বেড়েছে রোগবালাই। রাস্তা সংস্কার এবং খোঁড়াখুঁড়িসহ নানা করণে বেড়েছে ধুলার রাজত্ব। এতে পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে বাড়ছে জটিল ও কঠিন রোগের আশঙ্কা।

স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, ধুলাদূষণে মানুষের শরীরে চুলকানি, শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, হাঁপানি ও যক্ষ্মাসহ নানা জটিল ও কঠিন রোগ দেখা দিচ্ছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ধুলাদূষণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা।

বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ড.আতিকুর রহমান জানান, ধুলাদূষণের কারণে দিন দিন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। মূলত শহরাঞ্চলের অধিকাংশ রোগীই ধুলাদূষণের রোগী। চিকিৎসার সাহায্যে এসব রোগ সেরে উঠলেও এ থেকে খুব সহজে মুক্তি পাওয়া কঠিন। আর এসব রোগের ফলে মৃত্যুর ঝুঁকিও বাড়ে।

জনসাধারন ও পৌরবাসীর আবেদন স্থানীয় জনপ্রতিনিধি,প্রশাসন,পৌর মেয়র যেন বিষয়টি বিবেচনা করে রাস্তাটির কাজ তাড়াতাড়ি শেষ করে এই যন্ত্রনা থেকে পৌরবাসীকে মুক্তি দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net