1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে ইউনিয়ন আ’লীগ কমিটিকে প্রতিহতের ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

নাঙ্গলকোটে ইউনিয়ন আ’লীগ কমিটিকে প্রতিহতের ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫০ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটির শো-ডাউনের সংবাদ জানতে পেরে একই সময়ে কমিটিকে প্রতিহতের ঘোষণা দিয়ে ইউনিয়নের শংকরপুর তালতলা বাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কমিটি বঞ্চিতরা। বিক্ষোভে কমিটি বঞ্চিতদের সমর্থনে আ’লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের সহ¯্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন, জোড্ডা র্প্বূ ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, আ’লীগ নেতা ডা: ইসহাক, ওমর ফারুক লিটন, এবিএম সোলাইমান মজুমদার, আব্দুল মান্নান মেম্বার, জাফর মহাজন, আব্দুর রাজ্জাক জুলহাস মেম্বার, জাহাঙ্গীর আলম মিয়াজী, মোস্তফা কামাল বিএসসি, মোশারফ হোসেন, জাবের হোসেন, রুহুল আমীন, ওবায়দুল হক, আব্দুল মান্নান আর্মী, যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম মাসুদ, সোহেল চৌধুরী, আহসান উল্লাহ, ফারুক হোসেন মিয়াজী প্রমূখ।
সমাবেশে জোড্ডা পূর্ব ইউপি চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সদস্য আনোয়ার হোসেন মিয়াজী তার বক্তব্যে বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি জোড্ডা পূর্ব ইউনিয়নের সাবেক আহবায়ক কমিটিকে দিয়ে নতুন কমিটি করার নির্দেশ প্রদান করেন এবং বলেন আহবায়ক কমিটির যারা মৃত্যু বরণ করেছে ও বিদেশে চলে গেছে তাদের স্থলে নতুনদের মধ্য থেকে কমিটিতে নিয়ে আসার জন্য। উপজেলা আ’লীগের কতিপয় নেতা মন্ত্রীর কথা তোয়াক্কা না করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কম্পিউটার চুরির সাথে সম্পৃক্ত ও ইউপি নির্বাচনে ধানের শীর্ষ প্রার্থীর পক্ষে কাজ করা দু’জনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে পকেট কমিটি ঘোষণা করেন। এ কমিটি এলাকার আ’লীগ নেতাকর্মীরা প্রত্যাক্ষান করেছে দাবী করে তিনি তার বক্তব্যে বলেন এখন থাকে ওই কমিটির পক্ষে যারা কথা বলবে তাদেরকে প্রতিহত করা হবে এবং কমিটি বাতিল না করলে আমরা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে রাস্তা-ঘাট বন্ধ করে বিক্ষোভ সমাবেশ ও তাদের কুশপুত্তলিকা দাহ করবো। তিনি আরো বলেন উপজেলার প্রায় সকল ইউনিয়নে সম্মেলন হলেও আমাদের ইউনিয়নে সম্মেলন না করে ঢাকায় বসে নিজের ইচ্ছে মতো কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি বাতিল করে ইউনিয়নের আ’লীগ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি করার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net