1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৯ বার

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব (৩৭) নিহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেল যোগে মোংলা থেকে বাগেরহাটে আসার পথে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় পৌছালে একটি ট্রাকের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রকিবুল ইসলাম রকিব বাগেরহাট জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক এবং শহরের হরিণখানা এলাকার নুরুল হকের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিগরাজ এলাকায় সড়ক দূর্ঘটনায় রকিব (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, রকিবুল ইসলাম রকিব মোংলায় ব্যবসা করতেন। বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়। তার এই মৃত্যুতে আমরা একজন দক্ষ সাংগঠনিক কর্মীকে হারালাম। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।
এদিকে যুবদল নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ দলীয় নেতাকর্মীরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net