1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজয় দিবসে খালেদা জিয়ার মুক্তির শপথ নিল শরণখোলা বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

বিজয় দিবসে খালেদা জিয়ার মুক্তির শপথ নিল শরণখোলা বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৪ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
মহান বিজয় দিবসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির শপথ নিয়েছে বাগেরহাটের শরণখোলা বিএনপি। উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে বীর শহীদদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে তাৎক্ষণিক সংক্ষিপ্ত আলোচনায় এ শপথ ও সরকারের কাছে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
সোমবার সকাল আটটার দিকে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের হাওলাদার, যুবদলের সাধরাণ সম্পাদক ইব্রাহীম মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদল ও বাস্তুহারা দলের নেতাকর্মীরা রায়েন্দা বাজারে র‍্যালি শেষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন শহীদ রাস্ট্রপতির স্ত্রী। তাকে জেলে রেখে বিজয় উৎসব পালন আমাদের জন্য খুবই দুঃখজনক। সরকার যদি তাকে মুক্তি না দেয় তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net