ঢাকা   ০৩:৫৮:৫৯ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

ইলেকশনের ‘চাপে’ অসুস্থ কাদের, তবে শঙ্কামুক্ত: চিকিৎসক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
  • ৪৪৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুল্লাহ মজুমদারঃ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বর্তমানে তাকে হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসান বলেন, ‘উনার শ্বাসকষ্ট হয়েছিল। একটু প্রেশার বেড়ে গিয়েছিল। তবে আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা মোটামুটি ট্যাকেল করেছি। উনি এখন শান্ত আছেন। ঘুমের ওষুধ দেয়া হয়েছে। উনি এখন রেস্টে আছেন। উনার রেস্ট প্রয়োজন।’

উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে দেশের বাইরে পাঠানো হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সময়ের ব্যাপার।’

আলী আহসান আরও বলেন, ‘উনি তো ভালোই ছিলেন। কর্মজীবনে একটু স্ট্রেস (চাপ) হয়। সামনে ইলেকশন আছে। এই স্ট্রেসে হয়তো…। আবার উনার একটু ঠাণ্ডা আছে। এখন তো ঘরে ঘরে ঠাণ্ডা জ্বর-সর্দি হচ্ছে। তবে উনি আশঙ্কামুক্ত।’

হাসপাতালে কতক্ষণ থাকা লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা হয়তো তাকে লম্বা সময় রাখতেও পারি। তবে সেটি পরিস্থিতি বুঝে।

বিদেশে নেয়ার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, উনার শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে; উনাকে বিদেশে নেয়া হবে কি হবে না। তবে উনার শারীরিক অবস্থা স্ট্যাবল।

‘বিদেশে নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। যদি প্রয়োজন হয়, তার অবস্থা বুঝে বিদেশে নেয়া হবে।’

ওবায়দুল কাদের কথা বলতে পারছেন কিনা জানতে চাইলে উপাচার্য বলেন, উনি এ মুহূর্তে ঘুমোচ্ছেন। এই সময় তাকে ডিস্টার্ব করা ঠিক না। তবে ঘুমের ওষুধ দেয়ার আগে উনি কথা বলেছেন।

শিগগিরই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে জানান বিএসএমএমইউর ভিসি।

এর আগে সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে গিয়ে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। পরে সেখান থেকে তিনি বিএসএমএমইউতে ভর্তি হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি