1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

কিশোরগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৪৬২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী শহরের হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা প্রাঙ্গণে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রধান অতিথি এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ও হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্য এ কে এম রুহুল আমিন বিশেষ অতিথি ছিলেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক। এছাড়া শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্রধান অতিথি হিসেবে পাঠ্যপুস্তক বিতরণ করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এ বছর জেলার মোট ৮ লাখ শিক্ষার্থীর মধ্যে ৭০ লাখ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণের জন্য প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net