মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের দ্বিতীয় ও তৃতীয় কক্ষের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঢালাই কাজের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানায় অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, ওসি (তদন্ত) আতাউর রহমান, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম সরোয়ার, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর পেসক্লাবের সাবেক সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, মাগুরা প্রেস ক্লাবের সদস্য মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, মাহফুজার রহমান, জিল্লুর রহমানসহ আরো অনেকে।
উদ্বোধন শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম কারী লিয়াকত আলী।