1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার ডুলাহাজারায় পুলিশের ইয়াবা উদ্ধার : আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

চকরিয়ার ডুলাহাজারায় পুলিশের ইয়াবা উদ্ধার : আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪০৯ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার ডুলাহাজারায় ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৮জানুয়ারি থানা পুলিশ এ অভিযান চালায়। এ অভিযানের জন্য থানার ওসি মো. হাবিবুর রহমান নির্দেশ করেন।
ধৃত যুবকের নাম শহিদুল ইসলাম সোহেল (৩৫)। সে ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত মাস্টার কবির আহমদের ছেলে।
সূত্র জানায়, ইয়াবা সংক্রান্ত গোপন সংবাদ পায় পুলিশ। এর ওপর ভিত্তি করে বিকাল সাড়ে ৫ টার দিকে এসআই আবদুল বাতেন ও এ.এস.আই পলাশের নেতৃত্বে আরো ৭/৮জন সদস্য নিয়ে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এতে উপজেলার ডুলাহাজারা স্টেশনে হাজী আলাউদ্দিন মার্কেটের চায়ের দোকান থেকে শহিদুল ইসলাম সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে গণনা শেষে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এস.আই আবদুল বাতেন জানান, ধৃত সোহেল ইয়াবা ট্যাবলেটের খুচরা বিক্রেতা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net