1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

কুমিল্লা সিটি স্কুল থেকে বৃত্তিপ্রাপ্ত ও শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) নগরীর ২২নং ওয়ার্ডের উত্তর হিরাপুর কুমিল্লা সিটি স্কুল মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। জে, আই চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. এম. জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম রাসেল।

 

 

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের কুমিল্লা জেলা প্রতিনিধি আবু সুফিয়ান। অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন কুমিল্লা সিটি স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দিন।

 

 

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কর্ণধার। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের মেধার এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রাণিত করবে। শিক্ষার মানোন্নয়নে কুমিল্লা সিটি স্কুলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

 

 

 

 

প্রধান বক্তা শহিদুল ইসলাম রাসেল তাঁর বক্তব্যে বলেন, “জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। শুধুমাত্র জিপিএ-৫ বা বৃত্তির পেছনে না ছুটে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টাই পারে একটি শিশুকে মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে।”

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা,  পুরস্কার  ও নদগ অর্থ তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net