1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
  • ৪৭০ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শুক্রবার ৩১জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিলন কান্তি দে, সিনিয়র শিক্ষক ছলিম উল্লাহ সেলিম, খোরশেদ আলম, পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, বিদ্যালয়ের মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান, নরেশ রুদ্র টিটু ও মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক।
পরে অতিথিবৃন্দ চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী, প্রাথমিক, মাধ্যমিক শাখার বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকা শীর্ষস্থান অর্জনকারী এবং পিএসসি, জেএসসি ও এসএসসি-২০১৯ এর জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্কাউটে রাষ্ট্রপতি এ্যাওয়ার্ড প্রাপ্ত বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থীকেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net