1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার

‎মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষসহ সব বয়সী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ।

‎স্থানীয় একাধিক ভোটার জানান, দীর্ঘ ১৭ বছর পর আমরা নির্ভয়ে ভোট দিতে পেরেছি। কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছি। এখন পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। তারা আরও জানান, কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।

‎রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত উপজেলায় কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, পুরো উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।”

‎রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হবে।”

‎সামগ্রিকভাবে রাঙ্গাবালী উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে। প্রশাসনের কঠোর নজরদারি ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net