1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়' - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম 

মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২ বার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায়ত ২৭ পরিবারকে বিআরটিএ’র ১ কোটি ২১ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী এমপি।

 

 

মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

 

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭ জন ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে সর্বমোট ১ কোটি ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেকের অর্থ তুলে দেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

 

 

বিআরটিএ কুমিল্লা সার্কেলের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক মো. ফারুক আলম, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে।

 

 

অনুষ্ঠানে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের প্রত্যেক পরিবারের অনুকূলে ৫ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহত ৬ জনের চিকিৎসার জন্য মোট ১৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

 

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। একজন মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়।  সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের এই দুঃসময়ে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিআরটিএ-সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net