1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪৫১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কারাবন্ধী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হামিদ উদ্দীন মজুমদার (সুমন)। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, শহীদ জিয়া স্মৃতি পরিষদের চৌদ্দগ্রাম পৌর সভাপতি মো. কামাল উদ্দীন মজুমদার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য স্বজল, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন মাসুম, কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. কবির আহম্মেদ, সাধারণ সম্পাদক একরামুল হক, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন ভূঁইয়া সহ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা কারাবন্ধী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি লক্ষ্যে সামনের দিনে কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি পালনে সক্রীয় ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net