ঢাকা   ১০:২৬:৫৪ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের

পবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গবেষণা সহযোগিতা ও একাডেমিক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডেন সরকারের অর্থনীতিবিদ (ইকোনমিস্ট) জনাব শহিদুজ্জামান কাঁকন।

 

তিনি কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এ আর এম আলিফ, অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট।

 

সৌজন্য সাক্ষাৎকালে সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পবিপ্রবির গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষাগত সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ও বিভিন্ন জাতীয় বিষয় নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

 

সাক্ষাৎ শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নেসার উদ্দিন আহমেদ, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা ঐতিহাসিক খালটি পুনঃখননের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান অতিথিবৃন্দ।

 

সাক্ষাৎকালে তাঁরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের আন্তর্জাতিক যোগাযোগ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি